শনিবার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। শনিবার ঘটনাটি ঘটেছে মুরুটিয়া থানার বালিয়াডাঙ্গায়। মৃতের নাম গৌরাঙ্গ দাস (৩৫), বাড়ি বালিয়াডাঙ্গা দাসপাড়া।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা কুমারেশ হালদারের বাড়িতে কাজ করছিলেন পাঁচ জন নির্মাণ শ্রমিক। কদিনের বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল বাড়ির দেওয়াল।