মুরারই ১: রাজগ্রামে রাস্তার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ, রাস্তা মেরামতির কাজ বন্ধ করল গ্রামবাসীরা #jansamasya
ভালোভাবে রাস্তার কাজ করার দাবিতে, রাস্তা মেরামতির কাজ বন্ধ করলো স্থানীয়রা। ঘটনাটি বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম কোমর পাড়া থেকে হাসপাতাল যাবার রাস্তার ঘটনা। জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকবার রাস্তা মেরামতি করা হয়। দুই তিন মাসের মধ্যে রাস্তার বেহাল অবস্থা হয়ে যায়। তাই এবার ভালোভাবে রাস্তা করার দাবিতে রাস্তা মেরামতির কাজ বন্ধ করলো স্থানীয়রা। এদিন 5 জুলাই শনিবার সকালের দিকে কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার, শুনুন