রায়গঞ্জ: চিকিৎসা করাতে এসে অসুস্থ বাংলাদেশী নাগরিকের বাড়ি ফেরার পথে মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জে, তদন্তে পুলিশ
চিকিৎসা করাতে এসে অসুস্থ বাংলাদেশী নাগরিকের বাড়ি ফেরার পথে মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় তারা। মৃত ব্যক্তির নাম আশুতোষ রায়, বয়েস আনুমানিক ৭২ বছর, বাড়ি বাংলাদেশের রংপুরে। পরিবারের দাবী গত ২৮ ডিসেম্বর মেডিকেল ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাতে আসেন তিনি। কলকাতায় তার চিকিৎসা চলছিল। জানা যায় তার ক্যান্সার হয়েছে। অর্থনৈতিক কারনে ব্যয়বহুল চিকিৎসা করাতে পারেনি পরিবার।