কোচবিহার দুই নং ব্লকের অন্তর্গত টাকা গাছ কামিনির ঘাট এলাকায় রাস্তার কাজের সূচনা হলো মঙ্গলবার। এদিন এই রাস্তার কাজের সূচনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ধারাবি মেনে এই রাস্তার কাজের সূচনা হল পাশাপাশি আগামীতে আরো বেশ কয়েকটি রাস্তার কাজ করা হবে এই এলাকায় বলে জানান অভিজিৎ দে ভৌমিক