কালিগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে মডেল ভিলেজ করার লক্ষ্য নিয়ে কালীগঞ্জের দেবগ্রামে বিডিও অফিসের সভাকক্ষে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে বিশেষ সভা করা হলো। শনিবারে সবাই উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিডিও কাঞ্চন রায়, কালিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সেফালি খাতুন সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। শনিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ সেই ছবি উঠে এলো।