হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর লালচাঁদপুর এলাকায় বক্সীনগর জামে মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিরাট ধর্মীয় জালসা। প্রতিবছরের মতো এ বছরও ইসলামিক জালসা ও গজলের মাহফিলের আয়োজন করা হয়।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই জালসায় আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ইসলামিক গজল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার মাওলানা আমিনুদ্দিন নকসবন্দি।