পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা কিশোর সংঘের পরিচালনায় বড়রা স্কুলবাড়ী প্রাঙ্গনে এক দিন ব্যাপী নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবার রাত্রে আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন এলাকার তথা পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি।এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর ২পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী,পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার,বিশিষ্ট সমাজসেবী মীনু বাউরি,গৌরাঙ্গ বাউরি,খগেন বাউরি সহ অন্যান্যরা।