অন্যান্য বছরের থেকে এবার আরো জাঁক জমক মেলার আয়োজন হয়েছিল মেদিনীপুরের জগন্নাথ মন্দির চক এলাকায়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলল এই গৃহস্থালির সামগ্রীর জমাটি মেলা। নানারকম খাবারের সামগ্রী সহ গ্রাম্য এলাকা থেকে হাতের তৈরি বিভিন্ন গৃহস্থালির সামগ্রী নিয়ে বহু দোকান ছিল দিনভর।