শহর বর্ধমানের টোটোর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শুরু করলো RTO, এদিন সকাল দশটা থেকে স্পন্দন কমপ্লেক্সে টোটো রেজিস্ট্রেশন শুরু করলো RTO, টোটো সংগঠনের পক্ষ থেকে ইফতিকার আহমেদ জানান মাননীয় মুখ্যমন্ত্রী টোটোর রেজিস্ট্রেশন নিয়ে সরকারি ভাবে যে উদ্যোগ নিয়েছেন তা সাধুবাদ জানাচ্ছেন টোটো চালকেরা। তবে জানা গেছে এই রেজিস্ট্রেশন যার নামে টোটো সেই পাবে এবং তাকেই টোটো চালাতে হবে।