হাতে হাতকড়া পরিয়ে পক্সো কেসে অভিযুক্ত এক আসামিকে এস আই আর শুনানিতে হাজির করানোর ঘটনায় উত্তেজনায় ছড়ালো দেগঙ্গায়। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিডিও অফিসের ঘটনা। বসিরহাটে জেল থেকে ২৬ বছরের ওই যুবককে শুনানি কেন্দ্রে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাস চারেক আগে পক্সো আইনে তাকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। সেই থেকেই বসিরহাট জেলে বন্দী আছে যুবক। ব্লক প্রশাসন সূত্রে জানা নামের ভুল থা