পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিধায়ক তহবিলের আর্থিক সাহায্যে সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান,এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ৩লক্ষ ৬৮হাজার আর্থিক সহায়তায় সৌর উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করা হয় এদিন।