মেদিনীপুর শহরের বিবেকানন্দপল্লী এলাকাতে একটি বাড়িতে আগুন লেগে একটি পরিবারের বিভিন্ন জিনিসপত্র সহ লোন করে এনে রাখা টাকাও পুড়ে গিয়েছে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালী ব্যানার্জি। দিলেন সব রকম সহযোগিতার আশ্বাস।