পুরুলিয়ার বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করে বিশেষ সাংবাদিক সম্মেলন করা হলো সোমবার দুপুর তিনটে নাগাদ। পাড়া ব্লকের ঝাঁপড়া মোড়ে এই বিশেষ সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দীপক কুম্ভকার, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত কুম্ভকার, সেক্রেটারি সুধাংশু কুম্ভকার সহ অন্যান্যরা।