২৮ তম বর্ষে বুধবার ইটাহারের শিবাজী সংঘের ঐতিহ্যবাহী দীপাবলি উৎসবের শেষ দিনে উপস্থিত হলেন ইটাহারের MLA তথা তৃণমূল সংখ্যালঘু ছেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেন। এছাড়া ছিলেন উপস্থিত হলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস সহ ক্লাব সদস্য ছন্দময় দাস, অনুনয় চক্রবর্তী, শুভঙ্কর দাস সহ অন্যরা। শ্যামা পূজাকে কেন্দ্র করে গত বুধবার শিবাজী সংঘের পরিচালনায় ২৮তম বর্ষে দীপাবলি উৎসবের সূচনা করেন মহকুমা শাসক কিংশুক মাইতি।