গত ২৩শে জানুয়ারি জগদ্দলের মেঘনা মোড়ের ১৮ নম্বর গলিতে এক যুবককে লোহা চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ভাটপাড়া পৌরসভার পৌর মাতার পুত্র তথা যুব তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে। মৃত যুবক ইশতাক আহমেদ। নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়ার বাসিন্দা। ঘটনার সিসি টিভি ফুটেজ সামনে এনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছিলেন এই খুনে সঙ্গে নমিত সিং যুক্ত। তারপর থেকেই যুব তৃণমূল নেতা নমিত সিং গা ঢাকা দেয়। এর