বাংলা বিরোধী SIR এর বিরুদ্ধে কোচবিহার বানেশ্বর এ প্রতিবাদ মিছিলে শামিল হল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত বানেশ্বর বাজার সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং গোটা এলাকা পরিক্রমা করে। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দেশ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত