দক্ষিন ২৪ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দফতরের পরিচালনায় ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বাংলা মোদের গর্ব নামক মেলা, প্রদর্শনী ও এক্সপো। জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা যেমন এই এই মেলায় অংশ নিয়েছেন তেমনি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে এই মেলার অনুষ্ঠানের মঞ্চ থেকে। শনিবার দ্বিতীয় দিনে মূল মঞ্চ থেকে পরিবেশিত হয় বাউল গান, নৃত্য ও আধুনিক গানের পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।