তুইসিন্দ্রাই বাজার উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত ১৩ দিনব্যাপী তুইসিন্দ্রাই বাজারে বাৎসরিক উৎসবের রবিবার ছিল শেষ দিন। এই শেষ দিনে বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে মহা প্রসাদ বিতরণ করা হয় রবিবার বিকাল ৪ ঘটিকা থেকে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মহাপ্রসাদ গ্রহণ করতে। এমন চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ে রবিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ।