"এসআইআর (SIR) বন্ধ করো": ৬ দফা দাবিতে বারাসাত ও দত্তপুকুরে নাগরিক মঞ্চের জোরদার প্রচার নাগরিকদের ভোটাধিকার সুরক্ষা এবং 'এসআইআর' প্রক্রিয়ার নামে হয়রানি বন্ধের দাবিতে পথে নামল 'বারাসাত ভোটাধিকার ও নাগরিকত্ব সুরক্ষা মঞ্চ'। রবিবার বারাসাত, বামনগাছি এবং দত্তপুকুর সংলগ্ন অঞ্চলগুলোতে মাইকিং এবং লিফলেট বিলির মাধ্যমে ব্যাপক প্রচার চালান সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বর্তমানে এসআইআর-এর নামে সাধারণ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক গভীর