হরিহরপাড়ায় পরিকল্পিতভাবে খুন? না ট্রাক্টর দুর্ঘটনায় মৃত্যু? রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায় প্রাথমিকভাবে জানা যায় ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মন্টু সেখের। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও মৃতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়—ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে মন্টু মন্ডলকে খুন