কিসামত দশগ্রামে জনসংযোগ কর্মসূচি মন্ত্রী উদয়নের। রবিবার দুপুর ১২টা নাগাদ ওই এলাকায় তিনি যান। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। তাদের সমস্যার কথা শোনেন। এদিন মন্ত্রী ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, কিসামত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন বর্মন ও অন্যান্য নেতৃত্ব।