ধৃতের নাম জগন্নাথ কাপাসি ওরফে কাপেল। রায়না থানার মুক্তিপুরে তার বাড়ি। শনিবার রাতে রায়না থানার শ্যামসুন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২৪ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম বিনোদ মাহাত। ধৃতের মেডিকেল পরীক্ষা করার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য কোনও সরকারি হাসপাতালে ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।