মনিগ্রাম ব্রাইট ফিউচার অ্যাকাডেমিতে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের মনিগ্রাম ব্রাইট ফিউচার অ্যাকাডেমিতে শনিবার সান্ধ্যকালীন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়ারা নৃত্য, সংগীত ও আবৃত্তি সহ নানা প্রতিযোগিতামূলক পরিবেশনায় অংশ নেয়। ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।