রঘুনাথপুর ২: মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পাড়া বিধানসভার বিজেপি প্রাথী নদিয়ার চাঁদ বাউরি
পুরুলিয়ার বিখ্যাত পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি।বুধবার সকালে দলীয় নেতৃত্ব বৃন্দদের ও কর্মীদের সাথে নিয়ে মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে ভোট প্রচার শুরু করলেন তিনি।এদিন মন্দিরে প্রার্থীর সাথে দলের নেতৃত্ব বৃন্দ থেকে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মত।