মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের ডাকবাংলায় জনসভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে এই সভায় উপস্থিত ছিলেন তৃনমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ একগুচ্ছ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের সভা থেকে উপস্থিত নেতৃত্বরা কেন্দ্র সরকারকে তুলোধোনা করেন এবং দলীয় নেতৃত্বে একাধিক নির্দেশ দেন।