১৯ থেকে ২৫ নভেম্বর বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে বিভিন্ন কর্মসূচি পালিত হলো আজ মঙ্গলবার। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ জানা গিয়েছে, খড়গপুর স্টেশন ও ডিআরএম অফিসে ঐতিহ্য সচেতনতা প্রদর্শনী, সাঁতরাগাছি স্টেশনে কুইজ ও প্রদর্শনী এবং বারিপদা রেলওয়ে হেরিটেজ মিউজিয়ামে সেমিনার ও বিরল রেল নিদর্শন প্রদর্শনী করা হয়। ছাত্রছাত্রী, যাত্রী ও রেল কর্মীদের সক্রিয় অংশগ্রহণে রেল ঐতিহ্য সংরক্ষণের বার্তা আরও বিস্তৃত হয় এদিন।