কলকাতা: পরিকাঠামো, পরিকল্পনা, নজরদারির অভাব; প্রয়াগরাজে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে কলকাতায় বললেন কুণাল ঘোষ
বুধবার কলকাতায় দুপুর ৩ টে নাগাদ সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। মৌনী অমাবস্যায় বিপর্যয় মহাকুম্ভে । প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান করার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের। এই ঘটনা প্রসঙ্গে কুনাল বলেন প্রশাসন রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব ।