একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহারে মিছিলে শামিল হল বিড়ি শ্রমিকরা,উপস্থিত প্রাক্তন সাংসদ। বৃহস্পতিবার কোচবিহার জেলা ইউনিয়নের দপ্তর থেকে তাদের এই মিছিল শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় দপ্তরের সামনে এসে শেষ হয়।বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত নূন্যতম মজুরি দেওয়া, অবিলম্বে বিড়ি শ্রমিকদের ডিজিটাল কার্ডের ব্যবস্থা, তাদের গৃহ নির্মাণের টাকা দেওয়া সহজ একাধিক দাবিকে সামনে রেখেই তাদের আজকের এই মিছিল বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।