কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এস আই আর সংক্রান্ত নথি নিবন্ধীকরণ এর নাগরিক পর্যালোচনা এবং সাংগঠনিক সভা করা হলো মঙ্গলবার। এই সভায় উপস্থিত ছিলেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার সিং, কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল সহ ব্লক তৃণমূল কংগ্রেসের এবং বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃত্ব। এশিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নথি নিবন্ধীকরণ এর বিষয়ে এদিন আলোচনা হয় সেই সাথে ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিভিন্ন আলোচনা হয়।