মানবসেবার এক বছর পূর্তি উদযাপন করল লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবা। বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জলপাইগুড়িতে ডায়াবেটিস পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিবিরে বিনামূল্যে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা ও সচেতনতা মূলক পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোসহ ক্লাবের কয়েকজন সদস্য ও অতিথিবৃন্দ। প্রায় ১০০ জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেন।