সারেঙ্গা: মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল সারেঙ্গার কুলডিহা গ্রামের এক চাষীর
সারেঙ্গায় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম কৈলাস দুলে, বয়স ৫৩ বছর, বাড়ি সারেঙ্গা থানার কুলডিহা গ্রামে। স্থানীয় সূত্রের খবর এদিন দুপুরে বাঁকুড়ার সারেঙ্গার কুলডিহা গ্রামের বাসিন্দা কৈলাস দুলে জমিতে চাষের কাজ করছিলেন। এক অন্য চাষী দেখেন সে বজ্রাঘাতে আহত হয়ে মাঠে পড়ে আছে। এক চাষী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে আসেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।