ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা।বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,নির্যাতিতা আদিবাসী যুবতীর মা কয়েকদিন ধরেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার থেকে মায়ের কাছে রয়েছেন ওই যুবতী।অভিযোগ,হাসপাতালে আসার পর থেকেই অভিযুক্ত মহিলাকে কু-ইঙ্গিত করছিল।