টোটো চালকদের নিয়ে কুলগড়িয়া সিপিআইএম পার্টি অফিসে আলোচনা সভা করলো CITU জেলা নেতৃত্ব কমরেড শেখ স্বরূপ। রবিবার বিকেল চারটেয় কুলগড়িয়া সিপিআইএম পার্টি অফিসে কোন গড়িয়া টোটো স্ট্যান্ডের টোটো চালকদের নিয়ে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। মূলত টোটো চালকদের বিভিন্ন দাবি সহ আগামী কর্মসূচি নিয়ে আলোচনা চলে। আলোচনায় বক্তব্য রাখেন কমরেড আতিয়ার রহমান, কমরেড কামাল উদ্দিন মির্জা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন CITU নেতা কমরেড রঞ্জিত ঘোষ।