শনিবার বিকেলে উল্টো রথের পূর্ণ তিথিতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বিনশিরার প্রাচীন রথযাত্রায় অংশগ্রহন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ি। বিনশিরার রথযাত্রা অংশগ্রহণ করার পাশাপাশি সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক। জেলার প্রাচীন রথযাত্রা গুলির মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বিনশিরার রথযাত্রা। উল্টো রথযাত্রাতেও দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। শুধু রথযাত্রা নয় এখানে রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল মেলা বসে।