রায়গঞ্জের ABTA ভবনে অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রায়গঞ্জ জোনাল কমিটির ১১তম ত্রিবার্ষিক সম্মেলন। প্রধান বক্তা ছিলেন এবিটিএ-র সাধারণ সম্পাদক সুকুমার পাইন। সভায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগে স্বচ্ছতা, পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি ও ভোকেশনাল-আইসিটি শিক্ষকদের সমবেতনের দাবি জানানো হয়। শিক্ষকদের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধানের আহ্বানও তোলা হয়।