ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন জায়গায় মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।ঘূর্ণিঝড়ের জেরে সাঁকরাইল ব্লকের চাষীরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শীতকালীন সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কার পাশাপাশি ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। ঘূর্ণিঝড়ের আগে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চাষীদের কে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।