বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত রানিবাঁধ বিধানসভার অবজারভার আদিনাথ দে-কে আজ রাত আটটা নাগাদ খাতড়া বাজারের দলীয় কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। চার নম্বর মন্ডলের নেতৃত্ব ও কার্যকর্তারা পুষ্পস্তবক দিয়ে তাকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শান্তনু সিংহ, মন্ডল সভাপতি সংলাপ সাহু সহ অন্যান্য নেতৃত্ব। খাতড়ার অভিজ্ঞ, শৃঙ্খলাবদ্ধ ও অনুগত কর্মী হিসেবে আদিনাথ দে-র দায়িত্বপ্রাপ্তিতে সকলেই গর্ব ও আনন্দ প্রকাশ করেন।