বর্ধমানের রাণীগঞ্জ বাজারের নবীন সংঘের উদ্যোগে আইপিএলের ধাঁচে অনুষ্ঠিত হল খেলোয়াড়দের নিলাম। ষষ্ঠ বছরে পা দিল নবীন সংঘের উদ্যোগে এনএসপিএল নামে এই ক্রিকেট টুর্নামেণ্ট। আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারী বর্ধমানের রাণীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। রবিবার সাংবাদিক বৈঠকে ক্লাবের সদস্য শংকর মুড়ারকার, বিশাল শোনকার, অমিত সোনকার প্রমুখরা জানিয়েছেন, এই ক্রিকেট প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা অংশ নেন প্রতিবছরই।