পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম হাসিমুল মালিতা। তাঁর বাড়ি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট এলাকায়।ঘটনাটি ঘটেছে শনিবার হাসখালি থানার পিপুলবেড়িয়া অঞ্চলে। সেদিন বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারেন হাসিমুল। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।