চাঁদপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার বিকেল চারটে নাগাদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষা ও সমাজজীবনের নানা ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরে প্রতিষ্ঠা দিবসটি স্মরণীয় করে তোলা হয়।