শুনানিতে ৮০% রাজবংশী ও নষ্য শেখদের ডাকা হয়েছে, কোচবিহারে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। উল্লেখ্য গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে এস আই আর এর হেয়ারিং। মঙ্গলবার কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে সেই সেন্টারে যান তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, শুনানিতে মূলত ডাকা হয়েছে উত্তরবঙ্গের রাজবংশী,চা বাগিচার মানুষদের,পাশাপাশি দক্ষিণবঙ্গের ডাকা হচ্ছে মতুয়াদের।