নিতুড়িয়ার দীঘা গ্রামের কাছে অবস্থিত শ্রী সিমেন্ট কারখানার দূষণ অবিলম্বে বন্ধ করা এবং এলাকার বেহাল হয়ে পড়া রাস্তা গুলির সংস্কারের দাবিতে ,এলাকার পাণীয় জলের দাবিতে ও এলাকার যুবকদের কাজের দাবিতে নিতুড়িয়ার দীঘা অঞ্চলের বিভিন্ন গ্রামের বাসিন্দারা পঞ্চগ্রাম নাগরিক কমিটি গঠন করে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে সোমবার বিকেলে দীঘা অঞ্চলের বিভিন্ন এলাকাতে একটি মিছিল পরিক্রমা করে দীঘা গ্রামের কাছে অবস্থিত শ্রী সিমেন্ট কারখানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।