আজ বুধবার একদিকে যেমন মকর সংক্রান্তি তেমনি অপরদিকে ভারত মাতা সমিতির প্রতিষ্ঠা দিবস। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন সদস্যদের। খড়্গপুরে প্রথমে ভারত মায়ের ছবিতে পুষ্প প্রধান এবং মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ এই মকর সংক্রান্তির দিনে প্রচন্ড ঠান্ডায় খড়গপুর স্টেশন চত্বরে থাকা ভবঘুরোদের অল্প হলেও ঠান্ডার হাত থেকে বাঁচাতে তাদের গায়ে দেওয়া হল কম্বল।