শনিবার মিটিং-এ যোগ দিতে যাওয়ার পথে নাকাশিপাড়ার বেথুয়াডহরি বিডিও অফিসের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো অঙ্গনওয়াড়ি কর্মীর।মৃতের নাম অঞ্জলি দে (৫৫), তাঁর বাড়ি নাকাশীপাড়া থানার উদয়চন্দ্রপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিটিংয়ে যোগ দিতে বেথুয়াডহরির ১২ নাম্বার জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন তিনি।