খড়্গপুরে তৃণমূলের এস আই আর সহায়তা কেন্দ্র। খড়গপুর শহরের ন নাম্বার ওয়ার্ডে কুমারপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শিবিরের। আজ মঙ্গলবার এই শিবির থেকেই সাধারণ মানুষ আছেন তাদের সমস্যা নিয়ে এবং সেই সমস্যার সমাধান করে দেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। ২০০২ এর ভোটার লিস্টে নাম আছে কিনা এবং যাদের ফরম ফিলাপের সমস্যা হচ্ছে তাদের সেই ফর্ম ফিলাপ করে দেওয়াতে সাহায্য করছেন তৃণমূল নেতৃত্বরা। এদিন রাত্রি প্রায় নটা নাগাদও শিবিরে ছিল যথেষ্ট ভিড়।