ইন্দাস: করিশুন্ডা গ্রামে সৈয়দ শাহ হুসাইন কেরমাণি সাহেবের পবিত্র উরস উৎসব অনুষ্ঠিত
Indus, Bankura | Apr 14, 2024 ইন্দাসের করিশুন্ডা গ্রামে সৈয়দ শাহ হুসাইন কেরমাণি সাহেবের পবিত্র উরস উৎসব আয়োজিত হল শনিবার রাত ১০টা নাগাদ। প্রতি বছর ১২ চৈত্র সর্বধর্মের মহামিলনের তীর্থক্ষেত্র হয়ে ওঠে বাঁকুড়ার ইন্দাস থানার করিশুন্ডা গ্রাম। কিন্তু এবছর ১২ চৈত্রর পরিবর্তে ৩০ চৈত্র এই উৎসব অনুষ্ঠিত হল। এদিন পবিত্র উরস উৎসবে যোগদানের জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।