হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের টাঙ্গন নদীর বিভিন্ন ঘাটে জোরকদমে চলছে ছট পূজার প্রস্তুতি। রবিবার সকালবেলা থেকে আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন সোনামণি তলা, ভরপাড়া এবং আইহো বিএসএফ ক্যাম্প সংলগ্ন টাঙ্গন নদীর ঘাট। এদিন তিনি সাহা পরিবারের আয়োজিত ছট পূজার প্রস্তুতিও খতিয়ে দেখেন।