ইট ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ দে (৪৫) ভাতার থানার বড়বেলুনে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানাগেছে গতকাল শনিবার দুপুরে সাইকেলে চড়ে রাস্তা পারাপার হওয়ার সময় ইট ভর্তি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হয় রামপ্রসাদ দে, স্থানীয় মানুষের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়