আজ ৫ই জানুয়ারি আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে বীরভূমের কঙ্কালীতলায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরী সহ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী ও কর্মীবৃন্দ। সভাধিপতি কাজল শেখ সকলকে সঙ্গে নিয়ে কঙ্কালী মায়ের মন্দিরে বিশেষ পুজো দেন এবং মুখ্যমন্ত্রী