কেন্দ্রীয় বাজেট পেশের পর তার চুলচেরা বিশ্লেষণ ও জনমানসে তার সুফল পৌঁছে দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বসিরহাট জেলা বিজেপি। রবিবার বিকাল ৩টে নাগাদ আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন দলের বাজেট বিষয়ক বিশ্লেষকরা। সম্মেলনে সুকল্যাণ বাবু বলেন, এই বাজেট দেশের সাধারণ মানুষ ও মধ্যবিত্তের উন্নয়নের দিশারি। বিশ্লেষকরা বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক এবং কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন। ম